বাংলা/Bengali *
* Users may need to install language specific fonts to view these pages
2010 আদমশুমারি সম্পর্কে
দৃঢ়তর ভবিষ্যত্ গড়ে তোলার জন্য চাই ন্যায় রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং সামাজিক পরিষেবা আর তার জন্যে জাতি হিসেবে আমাদের নিজেদেরকে আগে জানতে হবে| আর সেই জন্যেই আছে আদমশুমারি|
ইউএস সেনসাস বা আদমশুমারি যুক্তরাষ্ট্রের সকল অধিবাসীকে গণনা করে| সংবিধানের আর্টিকেল 1এর ধারা 2 দ্বারা এটি বাধ্যতামূলক করা আছে এবং প্রতি 10 বছর অন্তর এই গণনা করা হয়| আদমশুমারিতে যে তথ্য সংগ্রহ করা হয় তার ওপরে ভিত্তি করেই যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ-এ প্রতিটি স্টেটের আসন সংখ্যা নির্ধারিত হয়| স্টেট এবং স্থানীয় গভর্নমেন্ট রাজনৈতিক এক্তিয়ারের সীমা নির্ধারণেও আদমশুমারিকে ব্যবহার করে - যার মধ্যে আছে কংগ্রেস সম্পর্কিত ডিস্ট্রিক্ট, স্টেট লেজিসলেচার বা রাষ্ট্রীয় আইনপ্রণয়নকারী সংস্থা, সিটি বা কাউন্টির কাউন্সিল আর স্কুল বোর্ড ডিস্ট্রিক্ট| আদমশুমারির ব্যবহারের মধ্যে দিয়ে সরকার বা গভর্নমেন্ট-এর প্রতিটি স্তরে ন্যায় প্রতিনিধিত্বকে নিশ্চিত করা হয়|
তবে এখানেই শেষ নয়| আদমশুমারিতে সংগৃহীত তথ্য ব্যবহার করে প্রতি বছর রাষ্ট্রীয় অর্থের কোটি কোটি ডলার স্থানীয় কমিউনিটিগুলিকে পরিষেবা প্রদানের জন্য দেওয়া হয়, যার মধ্যে আছে:
- ইমার্জেন্সি বা আপত্কালীন পরিষেবা
- স্বাস্থ্য পরিষেবা
- স্কুল
- রাস্তা
- বয়স্কদের জন্য সেন্টার এবং আরো অনেক
আমাদের দেশে 2010 আদমশুমারিতে যে বিপুলভাবে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন তা অভূতপূর্ব এবং সর্ববৃহত্| 2010-এর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের এবং পুয়ের্তো রিকোর প্রতিটি বাড়িতে 10টি প্রশ্নসম্বলিত একটি ছোট ফর্ম বিলি করা হয়| মোটামুটি 74 শতাংশ বাড়ি তাদের আদমশুমারির ফর্ম ডাকের মাধ্যমে পাঠিয়ে দেন; বাকি বাড়িগুলিতে আদমশুমারির কর্মীরা পায়ে হেঁটে সারা যুক্তরাষ্ট্রের পাড়ায় পাড়ায় ঘুরে গণনা করে আনেন|


